image 181743 1745379246 ফিচার

প্রকৃতিকে রাঙিয়েছে চোখজুড়ানো জারুল ফুল

ইত্তেহাদ নিউজ,কুমিল্লা :ষড়ঋতুর দেশ এ বাংলাদেশ। প্রতি দুমাস পর পর ঋতুর পালাবদলে এ দেশের প্রকৃতির মধ্যেও পরিবর্তন ঘটে। প্রতিটি ঋতুতেই প্রকৃতিতে ফোটে নানা রঙের ফুল। এসব ফুলের সৌন্দর্যে প্রকৃতি মোহনীয় সাজে সেজে ওঠে। এমনই এক চোখজুড়ানো ফুল জারুল। তার বেগুনি আভায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে। বসন্ত শেষে গ্রীষ্মের শুরুতে ফোটা এ ফুলের নৈসর্গিক সৌন্দর্যে […]

image 181799 1745398482 1 বাংলাদেশ বরিশাল

ঝালকাঠির হাউন আঙ্কেলের ভাতের হোটেল বন্ধ

ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি :  ঝালকাঠি পৌরশহরের বাসিন্দা ইমন চৌধুরী একসময় হার্ডওয়্যারের দোকানের পাশাপাশি ঠিকাদারি করতেন। গত ৫ আগস্ট সরকার পতনের পরে তার ঠিকাদারি ও ব্যবসায়ের অবস্থা তেমন একটা ভালো যাচ্ছিল না। পরে তিনি বিভিন্ন মানুষের পরামর্শ নিয়ে ঝালকাঠি পৌর শহরের ব্র্যাক মোড়ে ভাতের হোটেল করেন। আর সেই ভাতের হোটেলের নাম দেন ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’। সামাজিক […]

image 181799 1745398482 বাংলাদেশ বরিশাল

বরগুনার বেতাগীতে বাবার মরদেহ ঘরে রেখে পরীক্ষার হলে খাইরুল

ইত্তেহাদ নিউজ,বরগুনা :  বরগুনার বেতাগীতে বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে খাইরুল বেপারি নামে এক এসএসসি পরীক্ষার্থী। বুধবার (২৩ এপ্রিল) সকালে বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষাকেন্দ্রে যায় সে। খাইরুল বেপারি বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাগলের পাড় গ্রামের আমজেদ বেপারির ছেলে। সে বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। […]

faridganj 20250423232842 বাংলাদেশ চট্টগ্রাম

চাঁদপুরে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায়ে মাদ্রাসা সুপারসহ গ্রেপ্তার ৩

ইত্তেহাদ নিউজ,চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে এক মাদ্রাসা সুপারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৩ এপ্রিল বুধবার ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। গ্রেপ্তাররা হলেন, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের এখলাশপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইকরাম হোসাইন হামিদ(৪৬), ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার নৈশ প্রহরী ইসমাইল হোসেন (৩২) এবং মাদ্রাসার চতুর্থ শ্রেণির […]

image 193434 1745428556 সংবাদ আন্তর্জাতিক

কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার

বাংলাদেশে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেদেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আজ বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানির সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘কাতারের বিনিয়োগকারীদের জন্য একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যেতে […]

image 181879 1745419150 বাংলাদেশ ঢাকা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী তৌফিকার ব্যাংকের ৪৩ কোটি টাকা ফ্রিজ

ইত্তেহাদ নিউজ,ঢাকা : সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিশ্বস্ত ও কথিত ‘বান্ধবী’ তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৪৩ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ১৬০ টাকা রয়েছে।বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম […]

image 181777 1745392661 সংবাদ এশিয়া

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলাকারী কারা

অনলাইন ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় তোলপাড় গোটা দেশ। এ হামলার দায় স্বীকার করেছে ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামে স্বল্প পরিচিত এক জঙ্গিগোষ্ঠী।ভারতীয় সংবাদমাধ্যম দাবি করছে, হামলাকারী ‘কাশ্মীর রেজিস্ট্যান্সের’ সঙ্গে পাকিস্তানের সম্পর্ক রয়েছে। ফলে নতুন করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কাশ্মীর রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীটি সোশ্যাল […]

image 181873 1745417838 সংবাদ এশিয়া

কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ

অনলাইন ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়েছে।বুধবার (২৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দেশটির কর্মকর্তারা জানান, সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র বন্দুকযুদ্ধ চলছে। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার তানিমার্গ এলাকায় এ সংঘর্ষ শুরু হয়েছে। সোমবার পেহেলগামে […]

image 181902 1745425345 সংবাদ এশিয়া

পাকিস্তানিদের ওপর চড়াও মোদি, সিন্ধু পানিচুক্তি বাতিল

অনলাইন ডেস্ক : পাকিস্তানের ওপর চড়াও হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পর্যটক নিহতের ঘটনায় দেশটির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি।বুধবার (২৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আনন্দবাজার জানিয়েছে, পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিয়েছেন মোদি। সকল পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বাতিল করেছে ভারত। ফলে […]

image 181909 1745426955 সংবাদ এশিয়া

পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল,ভারতের ৫ বড় সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় জরুরি বৈঠকে বসেছে ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস)। এ সভায় পাকিস্তানের বিরুদ্ধে বড় পাঁচ সিদ্ধান্ত নিয়েছে ভারত। বুধবার (২৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। দেশটির জাতীয় […]