patuakhali ইত্তেহাদ স্পেশাল

পটুয়াখালীতে হিন্দু পরিবারের ২০ কোটি টাকার জমি জবরদখল

প্রধান উপদেষ্টার বরাবর লিখিত অভিযোগ বরিশাল অফিস : পটুয়াখালীতে হিন্দু পরিবারের ২০ কোটি টাকার জমি দখল করে পজিশন বিক্রি করায় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী (জমিদার বাড়ি) গ্রামের মৃত গৌতম মুখার্জীর স্ত্রী ববিতা মুখার্জী। আদালত সম্পত্তিতে স্থিতাবস্থা আদেশ প্রদান করলেও বিবাদীরা তা অমান্য করে জমিতে ইট বালু ফেলে […]

jamat islami রাজনীতি

বরিশাল মহানগরীতে থানা ভিত্তিক অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক

বরিশাল অফিস :  বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল মহানগরীর থানা সমূহের উদ্যোগে ২ মে, শুক্রবার অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরা সদস্য এবং বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। থানা আমিরগণের সভাপতিত্বে শিক্ষা বৈঠক সমূহে বিষয় ভিত্তিক আলোচনা করেন মহানগরী […]

WhatsApp Image 2025 05 03 at 17.30.36 fe130e4c বাংলাদেশ বরিশাল

বাবুগঞ্জে বখাটের হামলায় মসজিদের ইমাম গুরুতর আহত, থানায় অভিযোগ দায়ের

বরিশাল অফিস :  বরিশালের বাবুগঞ্জে বখাটের হামলায় এক মসজিদের ইমাম গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতবস্থায় স্থানীয়রা মসজিদের ইমামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় মসজিদের ইমাম বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার ২ মে সন্ধ্যা ৬ টার দিকে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের […]

baufal বাংলাদেশ বরিশাল

বাউফলে ‘বিশ্বাস পরিবার’ খ্যাত দুর্নীতিবাজ তিন সহোদরের দেশ ত্যাগের আশঙ্কা

* একদিকে জামিনের চেষ্টা * অন্যদিকে বিদেশে পালানোর প্রস্তুতি ইত্তেহাদ নিউজ,পটুয়াখালী: ফ্যাসিবাদের দোসর পটুয়াখালীর বাউফলের ১৪ নং নওমালা ইউনিয়ন বটকাজল গ্রামের নগরের হাট নামক স্থানের পল্লী চিকিৎসক আব্দুল খালেক বিশ্বাসের তিন সহোদরের দেশ ত্যাগের আশঙ্কা করা হচ্ছে। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিভিন্ন জায়গায় হামলা-মামলার অভিযোগ এবং ফ্যাসিস্ট হাসিনার শাসনামলের ১৬ বছরে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষ […]

3 may 2025 বাংলাদেশ ঢাকা

সাংবাদিকদের রুটি-রুজি নিয়ে খেলবেন না : মোমিন মেহেদী

ইত্তেহাদ নিউজ,ঢাকা : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ফ্যাসিস্টদের মত করে গণমাধ্যম ও সাংবাদিকদের রুটি-রুজি জীবন নিয়ে খেলবেন না। এতে করে রাজপথে আবারো ফ্যাসিজম প্রতিষ্ঠিত হবে, যা জাতির কাছে কাম্য নয়। ৩ মে সন্ধ্যায় ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘গণমাধ্যমে ফ্যাসিস্টদের আগ্রাসন বন্ধ হোক’ শীর্ষক […]

494887789 705389565227976 4077293383244181493 n বাংলাদেশ চট্টগ্রাম

আইওয়াইসিএম লায়ন্স ইম্পেরিয়াল সিটি ও আদর্শ সমাজ কল্যাণ সংঘের যৌথ ফ্রি মেডিকেল ক্যাম্প

অনলাইন ডেস্ক :মানবসেবার মাধ্যমে মানুষকে স্মরণ করার অন্যতম প্রয়াসে চট্টগ্রামের স্বপ্নবাজ তরুণ অকালে সড়ক দূর্ঘটনায় ঝরে যাওয়া প্রাণ চট্টগ্রামের তরুণ স্বেচ্ছাসেবকদের অন্যতম আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের স্বপ্নদ্রষ্টা ও প্রধান সমন্বয়কারী আদর্শ সমাজ কল্যাণ সংঘের কার্যকরী পরিষদের সদস্য জনাব মুহাম্মদ মহিন উদ্দীন লিটনকে স্মরণ করল এক অনন্য সেবা কর্মকান্ডের মাধ্যমে । তারই স্বপ্নের ফ্র্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়েেনর […]

gaza সংবাদ মধ্যপ্রাচ্য

গাজায় তীব্র হচ্ছে ইসরাইলের হামলা,মানবিক সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত

অনলাইন ডেস্ক : সামরিক হামলার মাত্রা তীব্র করেছে ইসরাইল, যার ফলে গাজার মানবিক সহায়তা কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, ইসরাইল নতুন করে হামলা শুরুর পর থেকে ৪ লাখ ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, যাদের কোনো নিরাপদ আশ্রয় নেই। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক […]

ডাকাতিয়া নদীর চর বাংলাদেশ চট্টগ্রাম

চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে বালুর ব্যবসা,ভাঙন অব্যাহত

ইত্তেহাদ নিউজ,চাঁদপুর :  চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী কৃষি মাঠ চাঁদপুর ডাকাতিয়া নদীর চর হিসেবে খ্যাত। এক সময় নদীর দক্ষিণপাড়ের এ চরে ফসলি জমিতে বোরো ধানের পাশাপাশি ফলত বাঙ্গি, শসা ও বিভিন্ন ফল-সবজি। এখন সেই মাঠে বোরো ছাড়া অন্য কোনো ফসলের চাষাবাদ নেই।কয়েক বছর ধরে নদীর পাড়ে বালু ব্যবসার কারণে অন্তত এক হাজার […]

Untitled 1 20250503011219 রাজনীতি

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে

ইত্তেহাদ নিউজ,ঢাকা :  ১৬ বছরের জুলুম, নির্যাতনসহ আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধের দাবিতে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় দলটির এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। দেশে আওয়ামী লীগ ও ভারতপন্থি রাজনীতি বন্ধ এবং আওয়ামী লীগের বিচার ও সংস্কারের […]

BGB BSF 20250502232625 সংবাদ এশিয়া

বাংলাদেশ সীমান্তে আগ্রাসী বিএসএফ, বেড়েছে আক্রমণ

অনলাইন ডেস্ক  : বাংলাদেশ সীমান্তে আগ্রাসী আচরণ শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফলে বাংলাদেশিদের ওপর বেড়েছে আক্রমণ ও নির্যাতনের হার।এতে সীমান্তবর্তী এলাকাগুলোতে একধরণের উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেঘালয় সীমান্তে ২৭টি যৌথ দল গঠন করে রাজ্য পুলিশের সঙ্গে একযোগে কাজ করছে বাহিনীটি।বিএসএফ মেঘালয় সীমান্ত অঞ্চলের মহাপরিদর্শক ওম প্রকাশ […]