tib 202406032035141 20250602200859 বাংলাদেশ ঢাকা

দুর্নীতিবিরোধী সংস্কারের মূল উদ্দেশ্যকে রীতিমতো উপেক্ষা করেছে অন্তর্বর্তীকালীন সরকার: টিআইবি

ইত্তেহাদ নিউজ,ঢাকা :  ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি অন্তর্বর্তী সরকারের এ উদ্যোগের কড়া সমালোচনা করে বলেছে, বিষয়টিকে রাষ্ট্রীয় সংস্কার, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সংস্কারের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত একই সঙ্গে অনৈতিক, বৈষম্যমূলক ও সংবিধান […]

image 204857 1748851243 সংবাদ মধ্যপ্রাচ্য

গাজা সফরে বাধা ইসরাইলি চরমপন্থা : সৌদি পররাষ্ট্র মন্ত্রী

অনলাইন ডেস্ক : আরব লীগের মন্ত্রীদের একটি প্রতিনিধিদলকে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশের অনুমতি না দিয়ে ইসরাইলি সরকার চরমপন্থা এবং শান্তিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ এই খবর জানায়। এসপিএ’ প্রতিবেদনে বলা হয়েছে, আম্মানে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন […]

image 204974 1748863792 সংবাদ আন্তর্জাতিক

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে ১২শ’ অভিবাসী যুক্তরাজ্যে

অনলাইন ডেস্ক : ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রায় ১২শ’ অভিবাসী। যা সরকারি তথ্য অনুযায়ী এই বছরের রেকর্ড। সোমবার জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশীর ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে প্রবেশের ঘটনা। এই নিয়ে চলতি বছর অভিবাসী পারাপারের মোট […]

image 204965 1748863345 সংবাদ মধ্যপ্রাচ্য

বিভিন্ন দেশের ১০ লক্ষাধিক মুসলিম পবিত্র মক্কায় জড়ো হচ্ছেন হজযাত্রীরা

অনলাইন ডেস্ক : তীব্র মরু তাপদাহের মধ্যে এবার বার্ষিক হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ১০ লক্ষাধিক মুসলিম পবিত্র মক্কা নগরীতে ভিড় করছেন। এ অবস্থায় অবৈধ হজযাত্রীদের দমনে ব্যাপক অভিযান ও প্রচণ্ড গরমে আরও নিরাপদ হজ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। গত বছরের হজে তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে ১,৩০১ হজযাত্রী মারা যান। সেই অভিজ্ঞতা মাথায় […]

image 205107 1748872536 সংবাদ মধ্যপ্রাচ্য

জাবালিয়ায় ইসরাইলি হামলায় নিহত ১৪

অনলাইন ডেস্ক :গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, সোমবার গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ার একটি বাড়িতে ইসরাইলি হামলায় ১৪ জন নিহত হয়েছে। গাজা শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, আল-বুরশ পরিবারের বাড়িতে ছয় শিশু ও তিন নারীসহ শহীদের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে এখনও ২০ জনেরও বেশি […]

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ ঢাকা

২৬৪ বিচারককে বদলি,১২ জন সিনিয়র সহকারী জজকে পদোন্নতি

বাসস: সহকারী, সিনিয়র সহকারী, যুগ্ম অতিরিক্ত এবং জেলা ও দায়রা জজ মর্যাদার ২৬৪ বিচারককে বদলি করা হয়েছে। আজ সোমবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা থেকে এই বিষয়ে বদলি আদেশের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। ১২ জন সিনিয়র সহকারী জজকে পদোন্নতি দিয়ে যুগ্ম জেলা জজ পদমর্যাদায় বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে […]

barisal cs news pic অনুসন্ধানী সংবাদ

বরিশাল সিভিল সার্জন অফিসে স্বাস্থ্য সহকারী পদ নিয়োগে অনিয়মের অভিযোগ

মামুনুর রশীদ নোমানী,বরিশাল : বরিশাল সিভিল সার্জন অফিসে স্বাস্থ্য সহকারী পদ নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৩০ মে’২৫) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ একাধিক পরীক্ষার্থী স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালকের কাছে ১ জুন এ বিষয়ে লিখিত আবেদন করেছেন। লিখিত নিয়োগ পরিক্ষায় দুর্নীতি,ঘুস গ্রহন,নিয়ম বহির্ভূত সুযোগ সুবিধা প্রদান ও অসদুপায় অবলম্বনের অভিযোগ করেন আবেদনকারীরা। আরও পড়ুন: বরিশাল […]

pahar 20250601204349 বাংলাদেশ চট্টগ্রাম

বান্দরবানের ৬০টি পর্যটন স্পট বন্ধ ঘোষণা

ইত্তেহাদ নিউজ,বান্দরবান:  বান্দরবানের লামা উপজেলায় টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কায় ৬০টি পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রোববার (১ জুন) থেকে উপজেলা সদরের মিরিঞ্জা রেঞ্জ ও শুখিয়া দুখিয়া ভ্যালিতে অবস্থিত পর্যটন স্পটগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এদিন দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে এ বিষয়ে নির্দেশনা জারি করেন লামা উপজেলা নির্বাহী […]

নগদ 1 বাংলাদেশ ঢাকা

‘নগদ’-এ নিয়োগ প্রক্রিয়ায় সত্যতা পেয়েছে দুদক

অনলাইন ডেস্ক : বিভিন্ন দুর্নীতির অভিযোগে আজ রাজধানীসহ দেশের তিনটি স্থানে পৃথক তিনটি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট। আজ দুদকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দুদক জানায়, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়, ঢাকা […]

image 204167 1748666034 ফিচার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে রাজপথেই নিথর হয় রিয়াদ

অনলাইন ডেস্ক : ‘মা, আমি সন্ধ্যার মধ্যেই ফিরব’—এই আশ্বাসই ছিল মায়ের সঙ্গে রিদোয়ান শরীফ রিয়াদের শেষ কথা। সেই শেষ বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে ঝরে যায় তার প্রাণ। রাজপথেই নিথর হয়ে যায় এক মায়ের নাড়িছেঁড়া ধন, এক সম্ভাবনাময় তরুণের জীবন। ঢাকার টঙ্গী সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী […]