বরগুনা জেলায় ডেঙ্গু বাংলাদেশ ঢাকা

বরগুনা জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি,এডিস মশার প্রজনন ৮ গুণ বেশি

ইত্তেহাদ নিউজ,ঢাকা :  চলতি বছর ঢাকার বাইরে বরগুনা জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। সেখানে এডিসের প্রজনন ভয়াবহ এবং এ মশার ঘনত্ব স্বাভাবিকের চেয়ে ৮ গুণ বেশি। ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের (আইইডিসিআর) এক জরিপেও এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, বরগুনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির প্রধান কারণ বিভিন্ন জায়গায় জমে থাকা পানি, বিশেষ করে […]

IMG 20250625 WA0144 বাংলাদেশ বরিশাল

রাজাপুরে কৃষি প্রণোদনায় হরিলুট!,ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি: সরকারি কাগজে বরাদ্দ থাকলেও বাস্তবে প্রান্তিক কৃষকরা কিছুই পাচ্ছেন না—এ যেন এখন রাজাপুরে নিয়মিত দৃশ্য। ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচিতে বরাদ্দকৃত বিনামূল্যের সার, বীজ ও চারা যেন হাতিয়ে নিচ্ছে বিশেষ একটি গোষ্ঠী। আর মাঠের পর মাঠ চাষ করে হালধরা কৃষকেরা রয়ে যাচ্ছেন বঞ্চিত—নিরবে সহ্য করে যাচ্ছেন অবিচার। রাজাপুর উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, ৪২০ […]

kataliya অনুসন্ধানী সংবাদ

কাঠালিয়ায় ফ্যাসিবাদের দোসর এলজিইডির জিয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

* গার্ডার ব্রীজ রাতে ঢালাই রাতেই ঢেবে গেছে, * ঘুষ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না, * গড়েছেন পাহাড়সম সম্পদ, মামুনুর রশীদ নোমানী,বরিশাল : কাঠালিয়া উপজেলা এলজিইডির উপ সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান ।ঘুস ছাড়া চেয়ার থেকে উঠেন না।ঘুস না দিলে কোন কর্ম করেন না।এমন কি ঘুস ছাড়া স্বাক্ষরও করেন না।দুমকি ,রাজাপুরের পর কাঠালিয়ায় যোগদান করেই ঘুষ […]

image 210351 1750787021 বাংলাদেশ ঢাকা

জমিতে বিষাক্ত কীটনাশকের ব্যবহার বন্ধের পরামর্শ বিশেষজ্ঞদের

অনলাইন ডেস্ক : কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠিত ‘পার্টনার কংগ্রেস ২০২৫’ এ বক্তারা বলেছেন, জমিতে বিষাক্ত কীটনাশকের ব্যবহার বন্ধ করতে হবে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই কংগ্রেসের আয়োজন করে লালমনিরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল […]

1749964014 1 বাংলাদেশ রাজশাহী

দিনাজপুরে দেড়শ কোটি টাকার আম বিক্রির আশাবাদ

অনলাইন ডেস্ক : দিনাজপুর জেলায় চলতি বছর আমের অধিক ফলন হয়েছে। স্থানীয় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, আম উৎপাদনের পরিমাণ প্রায় ৭০ হাজার মেট্রিক টন, যা থেকে দেড়শ কোটি টাকার আম বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।দিনাজপুর হর্টিকালচার বিভাগের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান গতকাল শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রীষ্মের শেষ ও বর্ষা […]

image 208790 1750324830 ফিচার

নতুন জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ধানের আরও তিনটি নতুন জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে একটি লবণাক্ততা সহনশীল, একটি উচ্চফলনশীল বোরো এবং অন্যটি ব্লাস্ট রোগ প্রতিরোধী। এ নিয়ে ব্রি আটটি উচ্চফলনশীল বা হাইব্রিড জাতসহ মোট ১২১টি ধানের জাত উদ্ভাবন করেছে। নতুন উদ্ভাবিত তিনটি জাত হল; লবণাক্ততা সহনশীল ব্রি-১১২, উচ্চফলনশীল বোরো ব্রি-১১৩ ও ব্লাস্ট […]

5 11 685afcc45570d ইত্তেহাদ এক্সক্লুসিভ

গাজায় মানবিক বিপর্যয় : ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে ইইউ

অনলাইন ডেস্ক : গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর চলমান দমন-পীড়নের প্রেক্ষাপটে ইসরাইলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার সংস্থাটির পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া ক্যালাস জানিয়েছেন, যদি গাজার পরিস্থিতি না বদলায়, তবে আগামী মাসেই ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে ইউরোপীয় দেশগুলো। ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ কথা বলেন ক্যালাস। মঙ্গলবার এ খবর জানিয়েছে ব্রিটিশ […]

image 209796 1750675002 অর্থনীতি

ব্যানানা জাতের আম ইউরোপের তিনটি দেশে রপ্তানি শুরু

অনলাইন ডেস্ক : দিনাজপুর জেলার বিরল উপজেলার ব্যানানা জাতের আম ইউরোপের তিনটি দেশে আনুষ্ঠানিকভাবে রপ্তানি শুরু হয়েছে। এরই মধ্যে উপজেলার মো. মমিনুল ইসলামের আমবাগান থেকে ১শ কেজি আম সুইজারল্যান্ডে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সুইডেন ও কাতারে তিন মেট্রিক টন ব্যানানা, কাটিমন, বাবি ফোর জাতের আম রপ্তানি করা হবে। আমবাগানের মালিক মমিনুল ইসলাম আরো জানান, বিরলের সদরডাঙ্গা […]

1750791856.BG বাংলাদেশ ঢাকা

সচিবালয়ে কর্মচারীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

ইত্তেহাদ নিউজ,ঢাকা :  সচিবালয়ে মঙ্গলবার (২৪ জুন) রাতে কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৫-৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সচিবালয় ও ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতির পুরাতন ও বর্তমান এডহক কমিটির মধ্যে ক্যান্টিন পরিচালনা নিয়ে দুই […]

1750775369.trump new 01 সংবাদ মধ্যপ্রাচ্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকার পরিবর্তন চান না

অনলাইন ডেস্ক : ইরানে সরকার পরিবর্তন চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এমনটি জানান তিনি। ইরানে সরকার পরিবর্তন চান কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। আমি এটা চাই না। আমি চাই যত দ্রুত সম্ভব সবকিছু শান্ত হয়ে আসুক।তিনি বলেন, সরকার পরিবর্তন নৈরাজ্যের দিকে নিয়ে যায় […]