Untitled 3 aZ2yI6f ইত্তেহাদ এক্সক্লুসিভ

জুলাই অভ্যুত্থানের নামে চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগ

বিবিসি বাংলা: বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের অনেক নেতার বিরুদ্ধে সম্প্রতি চাঁদাবাজি বা অবৈধ আর্থিক লেনদেনসহ নানা ধরনের অভিযোগ সামনে এসেছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রকাশ্যেই বক্তব্য দিতে দেখা গেছে সংগঠনটির অনেককে। জুলাই অভ্যুত্থানের বছর না পেরোতেই এসব কর্মকাণ্ড নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। জুলাইকে ‘মানি মেকিং মেশিনে’ পরিণত করা হয়েছে, ফেসবুক লাইভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের […]

nn 4 2507291818 বাংলাদেশ বরিশাল

বরিশালে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন

বরিশাল অফিস :   দক্ষিণাঞ্চলবাসীর চিকিৎসা সেবার একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসালয় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্যখাতের অনিয়ম, ভোগান্তি, হয়রানি, চিকিৎসক সংকট দূরীকরণ ও কাঠামোগত অব্যবস্থাপনার প্রতিবাদে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সমন্বিত সংস্কারের দাবিতে মঙ্গলবার বেলা এগারোটায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে দ্বিতীয় দিনের এ কর্মসূচিতে সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেন। অবস্থান […]

aykr gynd o tdnt iunt বাংলাদেশ ঢাকা

৩০০ প্রকৌশলীর আয়কর ফাঁকির তদন্ত শুরু

অনলাইন ডেস্ক : সরকারের ৩০০ প্রকৌশলীর আয়কর ফাঁকির তদন্ত শুরু করেছে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এর মধ্যে এলজিইডির ৩০ জন এবং সড়ক ও জনপথের ১০ জন। বাকিরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত, পিডিবি, ওয়াসা, বিভিন্ন সিটি করপোরেশনসহ সরকারি অন্যান্য দপ্তরে কর্মরত রয়েছেন। তাদের বেশির ভাগ প্রকৌশলী ২-৩ কোটি টাকার কর ফাঁকি […]

173091 kon ইত্তেহাদ স্পেশাল

রাজশাহীতে মুক্তির উৎসব’ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক, চাঁদা চেয়ে ৭০ প্রতিষ্ঠানে সমন্বয়কের চিঠি

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের উদ্যোগে আয়োজিত ‘৩৬শে জুলাই: মুক্তির উৎসব’ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। এই আয়োজনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কাছে আর্থিক অনুদান চেয়ে পাঠানো চিঠিকে ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। চিঠিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সালেহ্‌ হাসান নকীব ‘স্ট্রংলি রিকমেনডেড’ মন্তব্য করে […]

pic 6888fa03e86bc বাংলাদেশ রাজশাহী

সহায়তা পাচ্ছেন না গুলিবিদ্ধ সাদিক,গেজেটে নাম নেই

ইত্তেহাদ নিউজ,বগুড়া :  বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গুরুতর আহত হন সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রির ছাত্র সাদিক সাদমান সিদ্দিক। শরীরে দুটি গুলিবিদ্ধ হয়ে আহত হলেও সরকারি গেজেটে তার নাম ওঠেনি। ফলে তিনি সরকারি সুযোগ-সুবিধা ও উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সাদিক সাদমান সিদ্দিক বগুড়া শহরের রহমানগর এলাকার জিল্লুর […]

bakerganj thana 6888e739e8ad9 বাংলাদেশ বরিশাল

বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে খুন করে থানায় বাবা-মা!

বরিশাল অফিস :  বরিশালের বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলে হাসান গাজীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা-মায়ের বিরুদ্ধে। পরে তারা থানায় গিয়ে হত্যার বিষয়টি জানান। মঙ্গলবার বিকালে উপজেলার পৌর এলাকার ৬ নাম্বার ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিকাল সাড়ে ৪টার দিকে হাসানের (১৮) বাবা আবু জাফর গাজী ও মা নাজমা বেগম থানায় গিয়ে জানান, তাদের ছেলে দীর্ঘদিন […]

gopalgonj 6888fcd1a1a51 বাংলাদেশ ঢাকা

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার সমাবেশে হামলার ঘটনায় আরেকটি মামলা,আসামি ৫৪৪৭

ইত্তেহাদ নিউজ,গোপালগঞ্জ:  গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ হাজার ৪৪৭ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মো. মতিয়ার মোল্লা বাদী হয়ে সোমবার (২৯ জুলাই) সদর থানায় এ মামলা দায়ের করেন।গোপালগঞ্জ থানার […]

image 220073 1753797465 বাংলাদেশ ঢাকা

জুলাই গণআন্দোলনে মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতে আমরা বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা

বাসস: মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের পাশাপাশি জুলাইয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, ন্যায়বিচার মানে কেবল শাস্তি নয়—ন্যায়বিচার মানে এমন একটি রাষ্ট্র গঠন, যেখানে রাষ্ট্রক্ষমতা আর কখনও জনগণের বিরুদ্ধে ব্যবহার হবে না।  মঙ্গলবার ঢাকায় একটি হোটেলে জুলাই […]

image 220086 1753798698 বাংলাদেশ ঢাকা

গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার যেন সুবিচার পায় সেজন্য আমাদের সোচ্চার হতে হবে : তথ্য সচিব

বাসস: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার যেন সুবিচার পায় সে বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। তথ্য অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সচিব […]

bill 6888fadeb774c বাংলাদেশ ঢাকা

ঝালমুড়ি বিক্রেতার এক মাসের বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা!

ইত্তেহাদ নিউজ,গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে টিনশেডের একটি ঘরে মাত্র দুটি বৈদ্যুতিক বাল্ব, দুটি সিলিং ফ্যান ও একটি ফ্রিজ চালিয়ে ঝালমুড়ি বিক্রেতা মো. আবদুল মান্নানের বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। এই ‘ভুতুড়ে বিল’ পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী। এ ঘটনায় স্থানীয়দের মাঝেও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।তবে ভুলবশত এমনটি হয়েছে বলে […]