image 210957 1754409270 বাংলাদেশ চট্টগ্রাম

পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রে,কক্সবাজারে গোপন বৈঠক গুজব

অনলাইন ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। মঙ্গলবার (৫ আগস্ট) ওয়াশিংটনের নির্ভরযোগ্য একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করেছে সরকার। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানে উপস্থিত না […]

july 66de81cf1912b ইত্তেহাদ স্পেশাল

তারা অভ্যুত্থান বিক্রি করছে:আল জাজিরা

অনলাইন ডেস্ক : ঠিক এক বছর আগের ১৫ই জুলাইয়ের মাথায় আঘাত পাওয়ার কথা এখনো ভুলতে পারেননি সিনথিয়া মেহরিন সোকাল। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের জন্য ঢাকার রাজপথে হাজার হাজার শিক্ষার্থীর সঙ্গে তিনিও সেসময় আন্দোলনে নেমেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠনের এক কর্মীর হামলায় তিনি গুরুতর আহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের […]

hefazat রাজনীতি

জামায়াত একটি ‘ভণ্ড ইসলামী দল’: হেফাজতের আমির

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ভণ্ড ইসলামী দল’ বলে মন্তব্য করেছেন কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী। সোমবার (৪ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শিরোনামে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা হয়। আয়োজক ছিল ‘বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাশায়েখগণ’। সেখানে […]

ti বাংলাদেশ বরিশাল

শেখ মুজিবুর রহমানের ছবি টানানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত

ইত্তেহাদ নিউজ,পিরোজপুর : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোন্দকার জসিম আহমেদ। এ বিষয়ে শামীমা ইয়াছমিন […]

up বাংলাদেশ বরিশাল

নেছারাবাদে মসজিদের জন্য বরাদ্দ টিউবওয়েলের টাকা ইউপি সদস্যের ‘পকেটে’

ইত্তেহাদ নিউজ,পিরোজপুর : পিরোজপুরের নেছারাবাদে (সাবেক স্বরূপকাঠি) মসজিদের নামে বরাদ্দ পাওয়া টিউবওয়েলের টাকা তুলে নিয়ে তিন বছর ধরে আত্মসাতের অভিযোগ উঠেছে মো. আল-আমিন হাওলাদার নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। আল-আমিন উপজেলার সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণুকাঠি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আল-আমিন। তার দাবি, টিউবওয়েল স্থাপনের জায়গা নির্ধারণ করে দিতে পারেনি মসজিদ […]

2903b86d063e1da3aae79afbf6375862 6891be77e93cb বাংলাদেশ বরিশাল

মেহেন্দিগঞ্জে ছাত্রের মাকে নিয়ে উধাও মাদ্রাসাশিক্ষক

বরিশাল অফিস :   বরিশালের মেহেন্দিগঞ্জে পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এক ছাত্রের মাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই মাদ্রাসার শিক্ষক জুনিয়র মৌলভি হাসনাইন মৃধার বিরুদ্ধে। এমন অবস্থায় ওই নারীর স্বামী জিয়া উদ্দিন দাবি করেছেন, শিক্ষকতার পাশাপাশি তাবিজের ব্যবসাও করেন অভিযুক্ত শিক্ষক। কুফরি করেই তার স্ত্রীকে নিয়ে গেছেন ওই শিক্ষক। সোমবার (৪ আগস্ট) সকালে এ বিষয়টি […]

965bac063208b4107b94771c72d0db04 689218541bd58 বাংলাদেশ চট্টগ্রাম

ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না

ইত্তেহাদ নিউজ, চট্টগ্রাম :  ‘জুলাই ঐক্য’ ভাঙার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেছেন, ‘ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা প্রশাসনের ‘জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহতদের সংবর্ধনা ও আলোচনা সভায়’ তিনি এ কথা বলেন। জুলাই যোদ্ধাদের […]

26c334fda7395732b012e8ba619b9dfb 68921a93ced9e বাংলাদেশ চট্টগ্রাম

আশুগঞ্জে এনসিপির সমর্থকদের বিরুদ্ধে উপজেলা ভূমি অফিসের বেষ্টনী ভাঙ্গার অভিযোগ

ইত্তেহাদ নিউজ,ব্রাহ্মণবাড়িয়া:  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এনসিপি সমর্থকদের বিরুদ্ধে উপজেলা ভূমি অফিসের সীমানা ভেঙে অফিস চত্বর দখলের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে এনসিপি সমর্থকদের প্রশ্ন করলে তারা জানান, ভূমি অফিসের সামনে মিলাদ মাহফিল ও ‘জুলাই মঞ্চ’ নির্মাণ করতে চান। […]

ec বাংলাদেশ ঢাকা

প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা বিধানে প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন, কর্মপরিধি ও নিরাপত্তায় সাত দফা সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসাথে প্রিজাইডিং অফিসারদের দায়িত্বপালনে সক্ষমতা বৃদ্ধি ও অ্যাপসের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখার ক্ষেত্রে আরও কি কি পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের মতামত চেয়েছে ইসি। […]

ncp রাজনীতি

এনসিপি নেতাদের কক্সবাজারে অবকাশযাপনের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন:এনসিপি

অনলাইন ডেস্ক : এনসিপি নেতাদের কক্সবাজারে অবকাশযাপনের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার রাতে দলটির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। আলাউদ্দীন মোহাম্মদ বলেন, ‘এনসিপি নেতাকর্মীরা ব্যক্তিগত অবকাশযাপনে পরিবার নিয়ে কক্সবাজার গিয়েছেন। তাদের সিসিটিভি ফুটেজ ফাঁস করা এবং বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোয় প্রাইভেসি চরমভাবে লঙ্ঘিত হয়েছে।দলটির […]