শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মারধরের শিকার ববি শিক্ষার্থী
বরিশাল অফিস : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসা নিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী ও তার মা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, সিরিয়াল নিয়ে কথা কাটাকাটির পর হাসপাতালের স্টাফরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন এবং তার মাকেও মারধর করেন। […]













