vvv বরিশাল বাংলাদেশ

বরিশাল মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি করতে এসে চোর আটক

বরিশাল মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি করতে এসে জনতার হাতে ধরা খেল সজল নামের এক চোর। বরিশাল নগরীর ৮৩নং মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে সজল নামের এই চোর। তিনি নগরীর ৪ নং ওয়ার্ড ভাটিখানার নগর নামক এলাকার বাসিন্দা! সজল বর্তমানে কাউনিয়া থানায় আটকে রাখা হয়েছে এবং তার নামে চুরির মামলা […]

339d3670ba30b74063c8beee60a1ce32 65111ce24c8b3 বিনোদন

বিপাকে ‘মিস পাকিস্তান’

গত সপ্তাহে মিস পাকিস্তান ইউনিভার্সের শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন এরিকা রবিন। কিন্তু এরই মধ্যে ঘটেছে ছন্দপতন। দেশের ইসলামিক ঐতিহ্য নষ্ট হয়েছে এমন অভিযোগ তুলেছে দেশটির কিছু ধর্মীয় নেতা। ফলে প্রথমে প্রশংসা পেলেও পরে ঘটনার মোড় ঘুরে এখন উলটো বিপাকে পড়েছেন ঐ সুন্দরী। জানা গেছে, মালদ্বীপে আয়োজিত হয়েছিল ‘মিস পাকিস্তান ইউনিভার্স’ প্রতিযোগিতার আসর। পাকিস্তানের প্রথম সৌন্দর্য প্রতিযোগিতা […]

image 26266 1695620133 ঢাকা বাংলাদেশ

ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ আইনজীবী মারা গেছেন

ঢাকার রাস্তায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলির সময় গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহী অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীল (৫২) মারা গেছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর পপুলার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ভুবন চন্দ্র শীলের শ্যালক পলাশ মজুমদারবিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তেজগাঁও শিল্প এলাকার বিজি প্রেসের সামনের রাস্তায় […]

IMG 20230925 091909 1 scaled বাংলাদেশ রাজশাহী

বৃষ্টির কারনে আমন ধান নিয়ে বিপাকে কৃষক

মো:মিঠু সরকার, রাজশাহী: রাজশাহীর বিভিন্ন অঞ্চলে হাজার হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করেছে অনেক কৃষক। যে সময় ধান কটতে ব্যস্ত থাকার কথা সে সময় অনেকটা ঘরে বসে দিন পার করছে কৃষক।গত ছয় -সাত দিন ধরে অন্ধকার কালো মেঘে ডেকে আছে আকাশ, কখনো টিপ টিপ করে আবার কখনো মসল ধারে হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টির কারনে […]

382554160 646228524165432 8208725607870924428 n e1696091444904 সাহিত্য

মৌলভীবাজারে অনু্ষ্টিত হচ্ছে স্বনন সাহিত্য উৎসব

আগামী ২৯-৩০সেপ্টেম্বর মৌলভীবাজারে অনু্ষ্টিত হবে ২দিনব্যাপী “স্বনন”সাহিত্য সাংস্কৃতিক উৎসব-২০২৩। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আসাদ মান্নান, বিশিষ্ট কথাসাহিত্য জাকির তালুকদার সহ দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা কবি সাহিত্যিকগণ। মৌলভীবাজারের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মিলিত অংশগ্রহণে উৎসবটির খবর ইতিমধ্যে সারাদেশে ব্যাপক আগ্রহ তৈরী করেছে। উৎসবের ১ম দিন ২৯ সেপ্টেম্বর মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে […]

779407 11 ঢাকা বাংলাদেশ

সাঁকোই ভরসা ২১ গ্রামের মানুষের

মাদারীপুর সদর উপজেলার ২১ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। সেই সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই আড়িয়াল খাঁর শাখা নদী পাড়ি দিতে হয় এলাকাবাসীকে। সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। দীর্ঘ দুই দশক ধরে এভাবেই ভোগান্তি নিয়ে পথ পাড়ি দিচ্ছে এলাকার শত শত মানুষ। ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া, বাংলাবাজার, মাদ্রা […]

images 1 বরিশাল বাংলাদেশ

সাবমেরিন ক্যাবলের বিদ্যুতে বদলে গেছে দ্বীপ উপজেলা রাঙ্গাবালী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে সাবমেরিন ক্যাবলের বিদ্যুতে বদলে গেছে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর মৎস্য ও কৃষি খাত। নির্মাণ হয়েছে অনেকগুলো বরফ কল। ফলে এখন মৎস্যনির্ভর এলাকা রাঙ্গাবালীর মাছ সংরক্ষণ করে পাঠানো হচ্ছে দেশ-বিদেশে। তিন দিকে নদী আর এক দিকে বঙ্গোপসাগর। এরই মাঝখানে প্রায় ৫০০ বর্গ কিলোমিটারের এক দ্বীপের নাম রাঙ্গাবালী। সাগর ও নদী বেষ্টিত […]

Fozlur Rahman Mosque ধর্ম

বাংলাদেশে নির্মাণ হচ্ছে ২৬১ গম্বুজ মসজিদ

দেশে এবার টাঙ্গাইলের ঘাটাইলে ৩৯৯ ফিট উচ্চ মিনারসহ ২৬১ গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদের নাম দেওয়া হয়েছে ‘বায়তুল নূর জামে মসজিদ’। এটি নির্মাণ করা হবে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়েকর সিংগুরিয়ায়। শুক্রবার (২২ সেপ্টম্বর) বিকালে প্রস্তাবিত মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলার আনেহলা ইউনিয়নের সাবেক […]

pexels md towhidul islam 3013018 1 অনুসন্ধানী সংবাদ

বাংলাদেশে মোট নদ-নদীর সংখ্যা ১ হাজার ৮

আবারও নদীর তালিকা প্রকাশ করেছে নদী রক্ষা কমিশন। এতে নতুন করে নদীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১০১টি। সে হিসেব অনুযায়ী সারাদেশে এখন নদী রয়েছে ১ হাজার ৮টি। এসব নদীপথ ২২ হাজার কিলোমিটার দীর্ঘ। রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নদীবিষয়ক এক সেমিনারে এ নদীর তালিকা প্রকাশ করে নদী রক্ষা কমিশন। এর আগে গত ১০ আগস্ট দেশের সব নদ-নদীর […]

russ 20230924200156 মধ্যপ্রাচ্য সংবাদ

স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান সৌদির

মধ্যপ্রাচ্য অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ফিলিস্তিনি সমস্যার ন্যায্য সমাধানের আহ্বান জানিয়েছে সৌদি আরব। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে এক বক্তৃতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তার জন্য ফিলিস্তিন সমস্যার একটি ন্যায্য সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, এই সমাধান আন্তর্জাতিক বৈধ রেজ্যুলিউশন ও আরব শান্তি উদ্যোগের […]