বাংলাদেশ বরিশাল

ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অচেতন অবস্থায় ট্রান্সপোর্ট ব্যবসায়ীর মরদেহ

ট্রান্সপোর্ট ব্যবসায়ীর মরদেহ
২১৬
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে গৌরনদী উপজেলার কসবা দুধ মল্লিক পীরের মাজারের সামনে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হলে পুলিশ এসে মরদেহের দায়িত্ব গ্রহণ করে। পরে নিহত ব্যক্তির সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় এবং তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। নিহত ব্যক্তি হলেন মো. নাসির হাওলাদার (৫৫)। তিনি একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেক হাসান রাসেল বলেন, নিহত নাসির হাওলাদারের বাবার নাম মো. বশির উদ্দিন হাওলাদার। তাঁর বাড়ি বরিশাল সিটি করপোরেশনের ২৯ নম্বর কাশিপুর ওয়ার্ডের শাহপরান সড়কে।

নিহত ব্যক্তির ছোট ভাই মো. হুমায়ুন কবির হাওলাদারের বরাতে ওসি আরও জানান, নাসির হাওলাদার দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। তবে তিনি কী কারণে কসবা এলাকায় এসেছিলেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা কোনো স্পষ্ট তথ্য দিতে পারেননি।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.