বাংলাদেশ বরিশাল

বরিশালে চারজন প্রার্থীর স্ত্রী কোটিপতি,প্রায় কোটিপতি তিন প্রার্থীর স্ত্রী

image 265714 1766316348
১২৭
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশালের ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৫ জন বৈধ প্রার্থীর মধ্যে চারজন প্রার্থীর স্ত্রী কোটিপতি। প্রায় কোটিপতি রয়েছেন আরও তিনজন প্রার্থীর স্ত্রী। হলফনামার তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সম্পদ রয়েছে বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর স্ত্রী ফাহমিদা কিবরিয়ার। অপর দুজন কোটিপতি স্ত্রী হলেন- বরিশাল-৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের স্ত্রী তাছলিমা আক্তার, বরিশাল-১ আসনের বিএনপির প্রার্থী জহিরউদ্দিন স্বপনের স্ত্রী ডালিয়া রহমান ও বরিশাল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবদুস সোবহানের স্ত্রী পারভীন সুলতানা। এ ছাড়া বরিশাল-২ আসনের বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর স্ত্রী নাসিমা আহমেদ ও বরিশাল-৬ আসনের বিএনপির প্রার্থী আবুল হোসেন খানের স্ত্রী সেলিনা হোসেন প্রায় কোটিপতি। নির্বাচন কমিশনে দাখিল করা প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। হলফনামা অনুযায়ী, জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর স্ত্রী ফাহমিদা কিবরিয়া একজন গৃহিণী। তবু তার স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য পাঁচ কোটি ৯১ লাখ ৬০ হাজার ৮৮৪ টাকা। ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের স্ত্রী তাছলিমা আক্তার গৃহিণী ও ব্যবসায়ী। তার সম্পদের পরিমাণ তিন কোটি ৪১ লাখ ৬৫ হাজার টাকা। জহিরউদ্দিন স্বপনের স্ত্রী অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ডালিয়া রহমানের সঞ্চয় দুই কোটি ১৩ লাখ ৩৬ হাজার ৭৯৬ টাকা এবং স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের ব্যবসায়ী স্ত্রী পারভীনসুলতানার আছে এক কোটি তিন লাখ ৯৬ হাজার ৩৬৭ টাকার সম্পদ।

প্রায় কোটিপতি স্ত্রী : বিএনপির প্রার্থী আবুল হোসেন খানের স্ত্রী সেলিনা হোসেনের সম্পদ ৯৭ লাখ ৬৪ হাজার ২৩৪ টাকার ও বিএনপির প্রার্থী সান্টুর ব্যবসায়ী স্ত্রী নাসিমা আহমেদের সম্পদ ৯৫ লাখ ৪৬ হাজার ১৪৫ টাকার।

লাখোপতি স্ত্রী : বরিশালের লাখোপতি স্ত্রীদের মধ্যে রয়েছেন, বরিশাল-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলীর গৃহিণী স্ত্রী নাছিমা বেগম। তার সম্পদ ১৩ লাখ ৫০ হাজার টাকার। বরিশাল-২ আসনের জামায়াত প্রার্থী আবদুল মান্নানের অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্ত্রী মাহফুজা বেগমের আছে ৩২ লাখ ১০ হাজার টাকার সম্পদ, বরিশাল-৩ আসনে বিএনপির জয়নাল আবেদীনের গৃহিণী স্ত্রী মনিকা আক্তারের রয়েছে ২৬ লাখ ৭৪ হাজার ৬৮৬ টাকার সম্পদ, একই আসনের এবি পার্টির প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদের গৃহিণী স্ত্রী রুমা মারজানের রয়েছে দুই লাখ ১৮ হাজার টাকার সম্পদ, বরিশাল-৫ আসনের জামায়াত প্রার্থী মুয়াযযম হোসাইন হেলালের শিক্ষিকা স্ত্রী নাঈমা তাহেরার রয়েছে ৩৭ লাখ ২৮ হাজার ৪২২ টাকার সম্পদ ।

স্বর্ণালংকার : বরিশালের প্রার্থীদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণালংকার রয়েছে বরিশাল-৩ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী ফারদিন এইচ এম ইয়ামিনের স্ত্রী জান্নাত আক্তারের। তার ৩০ ভরি স্বর্ণালংকার রয়েছে। এ ছাড়া একই আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মুহাম্মদ সিরাজুল ইসলামের গৃহিণী স্ত্রী সাইয়্যেদা আক্তারের রয়েছে ৪ ভরি স্বর্ণালংকার।

প্রার্থীদের সম্পদহীন স্ত্রী : বরিশালের যেসব আসনের প্রার্থীদের মধ্যে স্ত্রীদের নামে কোনো সম্পদ নেই তাদের সংখ্যাও কম নয়। এর মধ্যে রয়েছেন বরিশাল-১ আসনের জামায়াতের প্রার্থী কামরুল ইসলাম খানের স্ত্রী ওয়াহিদা ইসলাম, একই আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মো. রাসেল সরদারের গৃহিণী স্ত্রী তামিমা সুলতানা, বরিশাল-২ আসনের একই দলের প্রার্থী মোহাম্মদ নেছারউদ্দিনের গৃহিণী স্ত্রী মাকসুদা বেগম, একই আসনের জাতীয় পার্টির প্রার্থী এম এ জলিলের গৃহিণী স্ত্রী ইসরাত জাহান, বরিশাল-৪ আসনের জামায়াতের প্রার্থী আবদুল জব্বারের গৃহিণী স্ত্রী রাবেয়া আক্তার, একই আসনে ইসলামী আন্দোলনের সৈয়দ এছাহাক মো. আবুল খায়েরের গৃহিণী স্ত্রী লুবাবাতুল কোবরা, বরিশাল-৫ আসনের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের গৃহিণী স্ত্রী নাসিমা সরোয়ার এবং বরিশাল-৬ আসনের জামায়াতের প্রার্থী মো. মাহমুদুন্নবীর গৃহিণী স্ত্রী নাসিমা সুলতানার নামে কোনো সম্পদ নেই। বরিশাল-৪ আসনের বিএনপির প্রার্থী রাজিব আহসানের স্ত্রীর নামেও কোনো সম্পদ নেই। তিনি স্ত্রীর সম্পদের ঘরটি প্রযোজ্য নয় লিখে পূরণ করেছেন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.