ইত্তেহাদ নিউজ,ঢাকা :ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নির্মাণাধীন বিভিন্ন ভবনের জন্য লিফট কিনতে ফিনল্যান্ডে গেলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার ভোরে ফিনল্যান্ডের উদ্দেশে রওয়ানা দেন বলে প্রশাসনিক ভবনের একাধিক সূত্র নিশ্চিত করেছে।প্রতিনিধি দলটির অন্য সদস্যরা হলেন-বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এবিএম তৌফিক হাসান এবং পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক জাবেদ আলম মৃধা।প্রশাসনিক ভবন সূত্র জানায়, লিফট কেনার লক্ষ্যে ২য় প্রি-শিপমেন্ট ইনস্পেকশনের (পিএসআই) টিমের মনোনীত সদস্য হিসাবে ইন্ডাস্ট্রি পরিদর্শন করার উদ্দেশ্যে ঠিকাদারের খরচে এ প্রতিনিধি দলটি ফিনল্যান্ড গেছে।এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নির্দিষ্ট সময়ের জন্য ছুটিও মঞ্জুর করেছে। বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিভিন্ন ভবনের জন্য ১৭টি লিফট যাচাই-বাছাই করে অর্ডার করতে এবং তা যথাযথভাবে নিশ্চিত করতে এ প্রতিনিধি দলটি ফিনল্যান্ড গিয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত