পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে গৃহবধূকে (২৮) ধর্ষণের ঘটনায় সুজন হাওলাদার (২৪) নামের এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করা হয়েছে।আটক অপরজন হলো অটোচালক রাজিব হাওলাদার (২২)।রোববার দুপুরে বাউফল থানার এসআই মনিরুজ্জামান ও এসআই মাসুদের নেতৃত্বে পুলিশ পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া বাজার থেকে তাদের আটক করে।জানা গেছে, কয়েকদিন আগে সুজন ও রাজিব ওই গৃহবধূকে ধর্ষণ করে। ওই সময় আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে তারা। এরপর সেই ছবি দেখিয়ে ওই গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায় তারা।গৃহবধূ এতে রাজি না হওয়ায় ওই আপত্তিকর ছবি তার স্বামীর কাছে পাঠানো হয়।এ ঘটনায় ওই গৃহবধূ রোববার সকালে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ দুপুর ১টায় সুজন ও রাজিবকে আটক করে।আটক সুজনের বাবার নাম জাহাঙ্গীর হোসেন। সুজন কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আর রাজিবের বাবার নাম ফজলু হাওলাদার। রাজিব অটোচালক বলে জানা গেছে।বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীকে ধর্ষণ করা হয়েছে এবং ছবি তুলে তার স্বামীর কাছে পাঠানো হয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত