জুয়েল শেখ, জয়পুরহাট : বিদ্যুতিক ট্রান্সফরমার চুরি রোধে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের গ্রাহকদের নিয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।১১ ডিসেম্বর সোমবার দুপুরে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন পাঁচবিবি জোনাল অফিসের আয়োজনে ধরঞ্জী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সাইদুর রহমান।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ও এন্ডএম মোঃ জাকিরুল ইসলাম, অবসর প্রাপ্ত কৃষি কর্মকর্তা ও গ্রাহক আলহাজ্ব শফির উদ্দিন মন্ডল।উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউপি সচীব আব্দুল কাইয়ুম, ইউপি সদস্য লাইজুর রহমান ও আমজাদ হোসেন, জয়নাল আবেদীন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বিদ্যুতিক ট্রান্সফরমার চুরি রোধে কমিটি গঠন, সন্দেহ জনক ব্যক্তিদের বিষয়ে সংশ্লিষ্ট থানা জানানো সহ পাহারার জন্য গ্রাহকদের অনুরোধ করেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত