জুয়েল শেখ ,জয়পুরহাট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ডাঃ এ কে এম মোয়াজ্জেম হোসেন বাসায় সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বত্তরা। ১১ ডিসেম্বর রাত ১০ টায় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর পরই জাপার প্রার্থী রাতেই জেলা পুলিশ সুপার সহ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সকল সংস্থাকে বিষয়টি অবহিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান রাত আনুমানিক ১০ টার দিকে হঠাৎ আমার বাসার সামনে পর পর তিনটি বিস্ফোরণের শব্দ পাই। তক্ষনাৎ ঘর থেকে বের হয়ে উক্ত স্হানে বারুদের ধোঁয়া ও গন্ধ পাই। তিনি আরো বলেন, আমাকে নির্বাচন থেকে নিবৃত্ত রাখতে হয়তো এ ধরনের বিষ্ফোরণের ঘটনা ঘটিয়ে ভয়ভীতির চেষ্টা করছে । তবে আমি ভীত সন্ত্রস্ত নয়। আমি আমার পার্টির হাইকমান্ডকেও বিষয়টি জানিয়েছি।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, সম্ভবত পটকা জাতীয় কোন কিছু ফুটানো হয়ে থাকতে পারে। এউপজেলা একটি শান্তি প্রিয় উপজেলা। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত