বরিশাল অফিস : বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হামলায় আরিফুল ইসলাম কাজল নামে ছাত্রলীগের সাবেক এক নেতা আহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার পিঙ্গলাকাঠি বাজারে এ ঘটনা ঘটে।
আহত আরিফুল ইসলাম কাজল সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি। আওয়ামী লীগ নেতা এইচ এম ফিরোজ মিয়া মুকুল পিঙ্গলাকাঠি বাজার কমিটির সভাপতি ও নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
হামলায় আহত গৌরনদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরিফুল ইসলাম কাজল বলেন, সোমবার সন্ধ্যার পর পিঙ্গলাকাঠি বাজারে চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়ার কাপ-পিরিচ মার্কার পক্ষে প্রচার-প্রচারণা করছিলাম। এ সময় প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমানের সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া মুকুলের নেতৃত্বে আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
হামলার অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া মুকুল বলেন, আমি হামলা করিনি। বরং কাজল আমার ওপর হামলা চালিয়েছে। আমি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি।
গৌরনদী মডেল থানার ওসি মো. আনোয়োর হোসেন বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে তার জন্য আমরা সর্বদা সতর্ক আছি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত