চট্টগ্রাম বাংলাদেশ

কুমিল্লায় নির্মাণাধীন ভবনে পড়ে ছিল রাজমিস্ত্রির হাত-পা বাঁধা লা*শ

1110
১৯৮
print news

ইত্তেহাদ নিউজ, চট্টগ্রাম— 

কুমিল্লার তিতাস উপজেলায় নির্মাণাধীন বিল্ডিংয়ের ভেতর থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় মো. মোস্তফা (৫০) নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।মোস্তফা রংপুর মাহিগঞ্জ উপজেলার ছোট কল্যাণী এলাকার প্রয়াত বাহারাম আলীর ছেলে।রোববার (২৯ জুন) পুলিশ উপজেলার জগতপুর ইউনিয়নের পূর্ব ভাটিপাড়া দ্বীন ইসলামের নির্মাণাধীন বাড়ির দোতালার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোস্তফা দুই বছর ধরে তিতাসে থেকে কন্টাক্ট নিয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। তার সঙ্গে নকশার কাজ করার জন্য ঈদুল আজহার পর চাঁপাইনবাবগঞ্জ থেকে দুইজন শ্রমিক আনেন। হত্যার পর ওই দুই শ্রমিককে পাওয়া যায়নি। এলাকাবাসীর ধারণা ওই দুই শ্রমিক এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-পা, মুখ ও মাথা মুখে স্কচটেপ পেছানো পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে কি কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে।

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ

ইত্তেহাদ নিউজ

About Author