মো: ইমরান হোসেন,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির শেখেরহাটের শিরযুগ গ্রামে সিঁধকেটে ঘরে প্রবেশ করে ষাটোর্ধ্ব এক নারীকে কুপি হত্যা করা হয়েছে।  বুধবার দিবাগত রাতের যে কোনো সময় এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। হত্যাকাণ্ডের স্বীকার হোসনেআরা নুরী শিরযুগ গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাতে সিঁধকেট ঘরে প্রবেশ করে হোসনেআরা নুরী নামের ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়। প্রতিবেশিরা সকালে হোসনেআরার ঘরে তার রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে তার উদ্ধার করে। নুরী তাদের বসতবাড়িতে একাই বসবাস করতেন।
তার দুই সন্তানের মধ্যে ছেলে মিলন চাকরির সুবাদে চট্টগ্রাম এবং মেয়ে মলি স্বামীর সঙ্গে ঝালকাঠি শহরে বসবাস করছে।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম জানান, চুরির উদ্দেশ্যে সিঁধকেট ঘরে প্রবেশের পর তাদের চিনে ফেলায় হোসনে আরা নুরীকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়