খুলনা নগরীর গোবরচাকা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইমন শেখ (২২) নামের এক রং মিস্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা গাবতলার মোড় তালুকদার লেনের মোহাম্মদ খার বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয়রা জানান, গুলিটি ইমনের বুকের বাম সাইডের খাঁচায় বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ৯ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, নিহত ইমন পেশায় একজন রং মিস্ত্রী। তার বাবার নাম সানোয়ার হোসেন। তারা গোবরচাকা নবীনগর এলাকায় ভাড়া থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তালুকদার লেনের মোহাম্মদ খার সামনে দাঁড়িয়ে ছিলেন ইমন। এ সময় ৫/৬টি মোটর সাইকেলে করে ১০/১২ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করে। এতে ইমন শেখের বুকের বাম সাইডের খাঁচায় গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন খুনিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

 

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।