বাবুগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপির কো-আহ্বায়ক ও সাবেক উপজেলা সভাপতি ইশরাত হোসেন কচি তালুকদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কো-আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন ও সদস্য সচিব আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ইশরাত হোসেন কচি নিজেকে আহ্বায়ক দাবি করে অনুসারীদের নিয়ে ব্যানার টানিয়ে মিছিল-মিটিং করেছেন, যা দলের শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থি কাজ। এ বিষয়ে কারণ দর্শাতে বলা হলে তার উপযুক্ত ব্যাখ্যা দেননি তিনি।
এ বিষয়ে ইশরাত হোসেন কচি তালুকদার জানান, তিন আগেই পদ প্রত্যাখ্যান করেছেন।