মোঃ লিয়ার হোসেন তালুকদার (লিওন), প্রতিনিধি:
জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ বিধবা মা- মেয়ে এমন একটি সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে তিনি ছুটে যান অসহায় পরিবারটির কাছে। এসময় তিনি অসহায় দুই নারীকে জরুরি খাদ্য সহায়তা হিসাবে ১ মাসের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রি উপহার দেন। এছাড়াও বসবাসের উপযোগী ঘর নির্মাণ ও আর্থিক সহয়তা করার আশ্বাস দেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জহিরুন্নবী, উপ-সহকারী প্রকৌশলী এম. এম. আসাদুজ্জামান আরিফ, অভিযাত্রীক ফাউন্ডেশনের সদস্য মাহমুদুল হাসান সহ আরো অনেকে।
এছাড়াও এই পরিবারটিকে সহায়তা করার জন্য অরো অনেকেই আশ্বাস দিয়েছেন।