ইত্তেহাদ নিউজ,অনলাইন : সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর টহল দলের সদস্যের মারধরে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে কাকবাশিয়া বাজারে নিহত ইসমাইল হোসেন (২২) জেলেখালির মহিরউদ্দীন সানার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে হেলমেট ছাড়াই তিন বন্ধু কাকবাশিয়া বাজারে আসছিলেন। এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের গতিরোধ করেন এবং ইসমাইল হোসেনকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। ঘটনার পরপরই সেনাসদস্যরা সেখান থেকে চলে যান।
আশাশুনি থানার ওসি শামীম আহমেদ খান বলেন, ‘ঘটনাস্থলে একজনের লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
সেনাক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা তার জানা নেই।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।