ইত্তেহাদ নিউজ,অনলাইন : নিখোঁজের তিনদিন পরে মাদারিপুরের শিবচরের সূর্যনগর এলাকা থেকে পটুয়াখালীর মহিপুর থানার সেরাজপুর গ্রামের বাসীন্দা তরুণ কৃষিবিদ শহীদুল ইসলামের (৪২) মৃতদেহ পুলিশ শনিবার (২৪ জানুয়ারি) উদ্ধার করেছে। মৃতদেহ উদ্ধারের খবরে শহীদুল ইসলামের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।

জানা গেছে, শহিদুল ইসলাম বুধবার সকালে ঢাকার গুলশান এলাকা থেকে ব্যাংকের কাজ শেষ করে বরিশালে বাড়ির পথে রওয়ানা দেন। দুপুরের পর থেকে শহীদুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকে। এরপর থেকে নিখোঁজ ছিলেন। তার স্ত্রী দুই ছেলে সন্তান নিয়ে বরিশালে থাকতেন। বড় সন্তানের বয়স আট বছর, ছোট তিন বছরের। শহীদুল ইসলাম মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। বাবা-মা দুজনই বেচে আছেন।

শহীদুল ইসলামের একমাত্র ভাই এরশাদুল ইসলাম একজন ব্যাংক কর্মকর্তা। শহীদুল ইসলাম আন্তর্জাতিক পর্যায়ের একটি সংস্থায় (সিআইএমএমওয়াইটি) গবেষষণা উন্নয়ন সমন্বয়কারী হিসেবে কর্মরত ছিলেন। তার একমাত্র বোন কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

নিহত শহীদুল ইসলামের খালাতো ভাই রনি দফাদার এসব তথ্য নিশ্চিত করে আরো জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে লেখাপড়া শেষ করে চাকরি করছিলেন। ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী এই কৃষিবিদ নিখোঁজের পরে মৃতদেহ পাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বর্তমানে এই বিয়োগান্তক খবরটিতে সেরাজপুর গ্রামজুড়ে বিরাজ করছে শোকাবহ অবস্থা। বাড়িতে চলছে শোকের মাতম।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বজনরা তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।