ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশাল-৩ আসনের আমার বাংলাদেশ (এবি পার্টি) ও ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গণসংযোগ করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে তিনি গণসংযোগ করেন।

এ সময় তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, কেউ কেউ পেশিশক্তি ব্যবহার করছে, প্রশাসনের এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলেই ভোটার শঙ্কামুক্ত হয়ে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবে। তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন চালিয়ে যেতে পারবেন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।