ইত্তেহাদ নিউজ,অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর ইসলাম।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষ করতোয়ায় মনোনয়নপত্র যাচাই শেষে তিনি এ আদেশ দেন।

হলফনামায় তথ্যের অসঙ্গতি এবং নোটারি পাবলিকের কাগজে স্বাক্ষরের তারিখ নিয়ে গরমিল থাকায় মনোনয়নপত্রটি বাতিল করা হয়। তিনি আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগের কথাও উল্লেখ করেন।

এর আগে, জাতীয় পার্টির মনোনীত সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়। জুলাই আন্দোলনের মামলায় আসামি ও পলাতক থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন, মীর শাহে আলম (বিএনপি), মাওলানা আবুল আজাদ মোঃ শাহাদাতুজ্জামান (জামায়াতে ইসলামী) ও মোঃ জামাল উদ্দীন (ইসলামী আন্দোলন)।

উল্লেখ্য, বগুড়া-২ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ইতিপূর্বে গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নপত্রও বাতিল করা হয়।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।