ইত্তেহাদ নিউজ,অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ। বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক অফিস আদেশে অধ্যাপক আলী রীয়াজকে এ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।
ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারের জাতীয় নির্বাচন বিশেষ করে গণভোট নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের তরফ থেকে এ প্রচার কাজের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রীয়াজ।
গত ১৩ নভেম্বর অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।