ইত্তেহাদ নিউজ,অনলাইন : ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে।

শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে শার্লি বোচওয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। সেই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষগুলোর প্রতি গণমাধ্যমসহ সবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমি বাংলাদেশের জনগণের শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় সাম্প্রতিক সহিংসতার পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

শার্লি বোচওয়ে বলেন, ‘আমি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং গণমাধ্যমসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।’

এ ক্ষেত্রে সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি এবং সংযম প্রদর্শন, দায়িত্বশীল আচরণ ও বিদ্বেষ পরিহারের অঙ্গীকার করে অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিকে স্বাগত জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। এই সংকটকালে বাংলাদেশের মানুষের প্রতি শান্ত থাকা এবং সর্বোচ্চ পর্যায়ের বিচক্ষণতা ও সহনশীলতা দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।