ইত্তেহাদ নিউজ,অনলাইন : রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছায়।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ডিউটি অফিসার রোজিনা আকতার বলেন, রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।