ইত্তেহাদ নিউজ,অনলাইন :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা এবং শুভকামনা।’ পাশাপাশি ভারত সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত জানিয়ে মোদি লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত, যেভাবেই হোক।’

এদিকে খালেদা জিয়াকে আজ ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। সাবেক প্রধানমন্ত্রীর জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়।

বার্ধক্যজনিত নানা জটিলতায় গত কয়েক দিন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তাঁর চিকিৎসা চলছে।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।