ইত্তেহাদ নিউজ,অনলাইন : রাজধানীর আসাদগেট সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ ঢাকার বিচারক অরুণাভা চক্রবর্তী। তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ও চশমা ঘটনার পরদিনই উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।এ ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ১৯ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে বিচারক অরুণাভা চক্রবর্তী পায়ে হাঁটার সময় আসাদগেট ওভারব্রিজের নিচে তিনজন ছিনতাইকারী তার পথ রোধ করে। তারা হুমকি দিয়ে তার রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল ফোন ও ব্যবহৃত চশমা ছিনিয়ে নেয়।

ঘটনার পরপরই শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান শুরু করে। পরদিন ২০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে একই এলাকার আশপাশ থেকে মো. জুয়েল (৩৩) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। তার কাছ থেকেই উদ্ধার করা হয় বিচারকের মোবাইল ফোন, চশমা এবং ছিনতাইয়ের সময় ব্যবহৃত লোহার রড।

শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, বিচারকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সব মালামাল উদ্ধার হয়েছে এবং গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।