ইত্তেহাদ নিউজ,অনলাইন :মাঝ আকাশে যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাই ল্যান্ডিংয়ের আগে মাঝ আকাশেই উইন্ডশিল্ডে চিড় ধরে। বিমানটি ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসের দিকে যাচ্ছিল। সে সময় যাত্রী ও ক্রু মেম্বার মিলিয়ে মোট ১৪০ জন ছিলেন বিমানটিতে। উইন্ডশিল্ডে চিড় ধরে ভেঙে যাওয়ায় কাচের আঘাতে একজন পাইলট জখম হয়েছেন।

গত ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটি ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসের দিকে যাচ্ছিল। কাঁচের আঘাতে জখম হন বিমানের এক পাইলট। সে সময় বিমানটি ৩৬ হাজার ফুট উঁচুতে ছিল। হুট করেই তা ১০ হাজার ফুট নেমে ২৬ হাজার ফুট উচ্চতায় চলে আসে। এরপর জরুরি অবতরণ করে।

সাধারণত বিমানের উইন্ডশিল্ড অত্যন্ত শক্তিশালী উপাদানে তৈরি হয়, যা পাখির ধাক্কা বা হঠাৎ চাপ পরিবর্তনেও ভেঙে না যায়। কিন্তু এই ঘটনার ক্ষতির ধরন এবং পাইলটের আঘাতের বিবরণ দেখে বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো সাধারণ কাঠামোগত ফাটল নয়। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, ফাটলের জায়গায় দগ্ধচিহ্ন রয়েছে এবং পাইলটের হাতে আঘাতের দাগ দেখা গেছে।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।