ইত্তেহাদ নিউজ,অনলাইন : পটুয়াখালীর মহিপুরে আড়াই কেজি ওজনের এক ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিসে মাছটি বিক্রি হয়।

জেলে শহিদ মাঝি বলেন, ইলিশ শিকারে সমুদ্রে গিয়ে অন্যান্য মাছের সাথে এ বড় ইলিশটি ধরা পরে। মাছটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম। সকালে মাছটি ফয়সাল ফিসে নিয়ে আসলে নিলামে ১৪ হাজার টাকায় কিনে মৎস্য ব্যবসায়ী ইশতিয়াক।

ফয়সাল ফিসের স্বত্বাধিকারী মো: মেহেদী ফয়সাল বলেন, বড় সাইজের ইলিশ সচারাচর পাওয়া যায় না। মাছটি খোলা বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে প্রতিকেজি ৫ হাজার ৬০০ টাকা দরে ১৪ হাজার টাকা বিক্রি হয়েছে।

ক্রেতা ইশতিয়াক বলেন, বঙ্গোপসাগরে ধরা পড়া বিশাল সাইজের ইলিশ মাছটি কিনেছি লাভের আশায়, মাছটি আমি ঢাকায় পাঠাবো।

সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। সাইজে বড় হওয়ার কারণে মাছটি অনেক টাকা বিক্রি হয়েছে। খুব বেশি মাছ না পেলেও এমন দু’একটা মাছ পেলে জেলেরা অনেক খুশি হয়।

মাছটি প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা ৫৮ দিনে নিষেধাজ্ঞার সুফলও বলা যায়।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।