ইত্তেহাদ নিউজ,অনলাইন : জুলাই গণ-আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেয়ার কথা বলে চাঁদাবাজির মামলায় তিন সমন্বয়ককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন।‎ ‎

তিন সমন্বয়ক আসামিরা হলেন-এএইচএম নোমান রেজা, তানজিল হোসেন, ফারিয়া আক্তার তমা।এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল মালেক খান আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

‎শুনানিকালে আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ‎ মামলার বিবরণী থেকে জানা যায়, গত বুধবার রাত ১ টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে আসামিরা নিজেদের সমন্বয়ক পরিচয় দেয়। পুলিশের অগোচরে দেলোয়ার হোসেন নামে একজনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেয়ার কথা জানিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

তাদের সাড়ে ৫ লাখ টাকা জোগাড় করে দেয় পরিবারটি। বিকেল চারটার মধ্যে বাকি সাড়ে চার লাখ টাকা দিতে বলে। অন্যথায় ক্ষতি করার হুমকি দিয়ে চলে যায়।

এরপর আজ শুক্রবার পরিবারের পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়। মামলা দায়েরের পর শুক্রবার রাত ১২ টা ৫০ মিনিটের দিকে এ এইচএম নোমান রেজাকে বিমান বন্দর থানার সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যানুযায়ী রাত ৩ টা ৪০ মিনিটের তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমাকে বিমান বন্দর থানার জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।