বরিশাল অফিস: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালে মেয়র ঘোষণার আবেদন খারিজ করেছে আদালত। সোমবার (৫ মে) দুপুরে নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান এই আদেশ দিয়েছেন।মুফতি ফয়জুল করীমের পক্ষের আইনজীবী শেখ নাসির উদ্দিন ও মো. হানিফ মিয়া জানান, ঘটনার ৩০ দিন অতিবাহিত হওয়ায় মামালাটি গ্রহণের পর্যায়ে না থাকাসহ বিভিন্ন কারণ দেখিয়ে আদালত আবেদনটি খারিজ করেছেন। তবে এই বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আইনজীবীরা।
উল্লেখ্য, ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করার জন্য গত ১৭ এপ্রিল বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেন।গত ২৪ এপ্রিল এই আবেদনের শুনানির তারিখ ৫ মে নির্ধারণ করেছিলেন বিচারক।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।