বরিশাল অফিসপ্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিনব পন্থায় কফিন মিছিল করেছেন। বুধবার রাত সোয়া ৮টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল কুয়াকাটা মহাসড়কে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ৪ দফা দাবিতে গত ১ সপ্তাহ যাবত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা; কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কোনো দাবি পূরণ করেনি এমনকি বিষয়গুলোতে কর্ণপাতও করা হচ্ছে না। এ কারণে আজ রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত আখ্যা দিয়ে অভিনব কফিন মিছিল করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে পুনর্বহাল করা, রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ এবং ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।