ইত্তেহাদ নিউজ,মাদারীপুর :  এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, তা না হলে বৈষম্য দূর হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক।রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যার দিকে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট রাশিদিয়া আলিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।মামুনুল হক বলেন, এদেশ থেকে বৈষম্য দূর করতে রাজপথে ছাত্র-জনতাকে রক্ত দিতে হয়েছে। তবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একমাত্র ইসলামের প্রতিশ্রুতি। এজন্য এ দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে বিপ্লব আসবে আর যাবে, কিন্তু বৈষম্য দূর হবে না!

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, শেখ হাসিনা ছিলেন এক দানব। তার এতো বড় দানবীয় শক্তি, এতো বড় দল; কিন্তু স্কুল, কলেজ, মাদরাসাছাত্র ও জনতা রাজপথে রক্তের জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে আন্দোলন গড়ে তুলে এই দানবের মোকাবিলা করে তাকে উৎখাত করেছে।এ সময় টেকেরহাটের বড় পীরজাদা মাওলানা আবুল হোসেন আনসারীসহ অন্যান্য ওলামারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।