বরিশাল অফিসবরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক পদে বাংলাদেশ সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী) থেকে কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে।বৃহস্পতিবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেশন-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিতও করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের নতুন প্রস্তাবিত পদ ও কর্মস্থল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদ। আর এ লক্ষ্যে তাকে বদলিপূর্বক স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য- জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা হাসপাতালের পরিচালক পদে বাংলাদেশ সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী) থেকে নিয়োগের দাবি জানিয়ে আসছিল। তাদের দাবি এতে করে দীর্ঘদিনে দুর্নীতির আখড়ায় পরিণত হওয়া হাসপাতালটিতে চিকিৎসার মান যেমন উন্নয়ন হবে, তেমনি দক্ষিণাঞ্চলের মানুষের আস্থার স্থলটিতে নতুন একটি মাত্রা যোগ হবে। সেই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, ঠিকাদারি সিন্ডিকেট ভেঙে ফেলা, জনবল সংকটসহ ভোগান্তিগুলোও লাঘব পাবে। পাশাপাশি রোগীরা আরও বেশি সেবা পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের পরিচালক পদে দায়িত্ব নেওয়ার পর; তিনিই হবেন এ হাসপাতালের প্রথম পরিচালক যিনি সেনা কর্মকর্তা। তবে শেবাচিম হাসপাতালের অনেক শিক্ষার্থী সেনাবাহিনীর বিভিন্ন পদে রয়েছেন।

sbmc br

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করা হয়েছে। এই দুই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।