ইত্তেহাদ নিউজ,ঢাকা : এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হয়েছে আজ। যেসব পরীক্ষার্থী ফলে অসন্তুষ্ট হয়েছেন তারা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন। এই আবেদন শুরু হবে আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) থেকে, চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবে।

ফল বোর্ড চ্যালেঞ্জ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে এ আবেদন শুরু হয়ে চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে, তা থেকে এ তথ্য জানা গেছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।