ইত্তেহাদ নিউজ,ঢাকা : যেসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এর লাইসেন্স স্থগিত করা হয়েছে, তা আগামী মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। অন্যথায় তা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে বেসামরিক ব্যক্তিদের দেওয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে। এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে নির্দেশনা দেয়, অস্ত্রের পাশাপাশি গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়