ইত্তেহাদ নিউজ,ঢাকা : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আলোচিত সাংবাদিক ফারজানা রুপা ও তার স্বামী শাকিল আহমেদ।  বুধবার বিকেলে উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় এই সাংবাদিক দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় আজ বুধবার তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে ডিবিতে হস্তান্তর করে। আলোচিত সাংবাদিক দম্পতি একাত্তর টিভির চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপনডেন্ট ফারজানা রুপাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। সঙ্গে তাদের মেয়েও রয়েছেন।

আজ বুধবার বিকেলে ডিবির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটকের পর শাকিল ও রুপা দম্পতির সঙ্গে তাদের মেয়েকে আজ সকাল ৮টা ১০ মিনিটের দিকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। এরপর থেকে তারা সেখানে রয়েছেন।

একাত্তর টিভির চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ, প্রিন্সিপাল করেসপনডেন্ট ফারজানা রুপা ও তাদের মেয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, ফারজানা রুপা ওড়না দিয়ে মাথা ঢেকেছেন। তার পরনে ছিল ঢিলেঢালা পোশাক, সেটি দেখতে অনেকটা বোরকার মতো। তবে সেটি বোরকা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এক হাতে ভ্যানিটি ব্যাগ ও অন্য হাতে ট্রলি ব্যাগের হাতল ধরে ছিলেন রুপা। তার সামনে দাঁড়িয়ে ছিলেন স্বামী শাকিল। আর পেছনে কালো টি-শার্ট পরে দেখা যায় তাদের মেয়েকে।

আজ সকালে টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যেতে চেয়েছিলেন এই সাংবাদিক দম্পতি। এ জন্য বিমানবন্দরে গিয়েছিলেন তারা। তবে খবর পেয়ে বিমানবন্দরে ডিবির একটি দল গিয়ে জানায় যে, তাদের ‍দুজনের বিরুদ্ধে রাজধানীর একটি থানায় মামলা রয়েছে। পরে সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শাকিল ও ফারজানা দম্পতিকে নিয়ে যায় ডিবি। এ সময় সঙ্গে ছিল তাদের মেয়ে।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ (হেড অব নিউজ) ও ফারজানা রুপাকে (প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টার) চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়