ইত্তেহাদ নিউজ ডেস্ক : অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) বন্ধ থাকবে।বুধবার ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আইভিএসিএস বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতির কারণে বুধবার পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়