ইত্তেহাদ নিউজ ডেস্ক : বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের সেভেন সিস্টার্স রাজ্য মণিপুরে অনুপ্রবেশ ঠেকাতে দুই জেলায় কারফিউ বা সান্ধ্য আইন জারি করা হয়েছে।
বুধবার আসাম সীমান্তবর্তী ফেরজাওল ও জিরিবাম জেলায় এ কারফিউ জারি করে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যটির স্থানীয় প্রশাসন।এদিন জেলা দুটির ম্যাজিস্ট্রেটরা এ সান্ধ্য আইন জারি করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।বাংলাদেশের সঙ্গে মণিপুরের কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই। তবে আসামের সঙ্গে সীমানা রয়েছে। আর দক্ষিণ আসামের সঙ্গে রয়েছে মণিপুরের সীমানা। আর এ কারণেই রাজ্যটির আসাম সীমান্ত সংলগ্ন ফেরজাওল ও জিরিবাম জেলায় কারফিউ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।এর আগে গত সোমবার উত্তর-পূর্ব ভারতের আরেক রাজ্য মেঘালয়ও রাতের কারফিউ জারি করেছিল। মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সূত্র: ডেকান হেরাল্ড
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়