ইত্তেহাদ নিউজ, পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৭ বছর পলাতক থাকা ৯ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম মাতুব্বরকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে খুলনার রুপসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আব্দুল হাকিম মাতুব্বরকে আজ শনিবার পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৮৭ সালে উপজেলার বালিপাড়া এলাকায় এক নারীকে গর্ভপাত ও হত্যাচেষ্টায় আব্দুল হাকিম মাতুব্বরের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মামলা হয়। পরে ওই মামলায় পিরোজপুর দায়রা জজ আদালত তাকে ২০০৪ সালে ৯ বছরের কারাদণ্ড দেন। মামলার পর থেকে ৩৭ বছর ধরে পলাতক সেজে খুলনার রুপসা এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখানে তিনি একটি বিয়ে করে বসবাস শুরু করেন। আব্দুল হাকিম মাতুব্বর ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত সোরাফ মাতুব্বরের ছেলে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, এক নারীকে অবৈধ গর্ভপাত ও হত্যার চেষ্টা মামলায় ৩৭ বছর পলাতক থাকা ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে  শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়