ইত্তেহাদ নিউজ,চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা নেহালপুরে নিজের স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে আলোচনায় এসেছেন সিকেন্দার আলী নামের এক যুবক। পরে নিজেকে ‘পাপমুক্ত’ করতে গোলাপ ফুল মেশানো এক বালতি দুধ দিয়ে গোসল করেছেন তিনি। শনিবার (৬ জুলাই) চুয়াডাঙ্গার দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। সিকেন্দার আলী বেগমপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের দরগাপাড়ার বাসিন্দা। পেশায় তিনি ট্রাক্টর চালক।

জানা যায়, পেশাগত কারণে ১০ বছরের বেশি সময় ধরে সিকান্দারকে নিজ এলাকার বাইরে অবস্থান করতে হয়। এই সুযোগে এক স্বজন তার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এর আগে একবার বাড়ি থেকে পালিয়েও যান দুজন। বিষয়টি সে সময় পারিবারিকভাবে নিষ্পত্তি করে ওই নারীকে স্বামীর সংসারে ফিরিয়ে আনা হয়। গত বুধবার সন্ধ্যায় বাড়িতে ফিরে স্ত্রীকে আবারও সেই প্রেমিকের সঙ্গে দেখতে পান সিকেন্দার। এরপর স্ত্রীর প্রেমিক পালিয়ে যান। পরে স্ত্রীকে সঙ্গে করে তার প্রেমিকের বাড়িতে উপস্থিত হন সিকান্দার। ওই রাতেই স্ত্রী সিকান্দারকে তালাক দিয়ে তার প্রেমিককে বিয়ে করেন। এ দিকে সিকান্দারের দুধ ও গোলাপ ফুল দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সিকান্দার বলেন, নাবালক ৩ সন্তানের কথা ভেবে স্ত্রীকে দফায় দফায় ক্ষমা করে দিয়েছি। এরপরও সংশোধন না হওয়ায় এবার বাধ্য হয়ে তাকে পছন্দের মানুষের বাড়িতে তুলে দিয়ে এসেছি এবং নিজে দুধ দিয়ে গোসল করে ‘পাপমুক্ত’ হয়েছি।

বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছে। এরপর স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন বলে শুনেছি। পরে বাড়িতে এসে সিকেন্দর দুধ দিয়ে গোসল করেছেন।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়