ইত্তেহাদ নিউজ ডেস্কনতুন ভিডিওতে শাকিব খান, হলিউড সিনেমার দৃশ্য নাকি অন্যকিছুমেগাস্টার শাকিব খানের নতুন ভিডিও কি হলিউড সিনেমায় নতুন সংযোজন নাকি অন্য কিছু? সারা দেশ যখন শাকিব খানের তুফানে মাতোয়ারা ঠিক তখনি নতুন ঝড় তুললেন এই মেগাস্টার, সঙ্গে আবার বিদেশি অভিনেত্রী।

চোখজুড়ানো লোকেশনে ঢালিউড কিং শাকিব খান আর অন্যদিকে লাস্যময়ী আমেরিকান মডেল ও অভিনেত্রী কেলসি নটেজ- সম্প্রতি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ১০ সেকেন্ডের একটি ভিডিওচিত্র। যেখানে মার্কিন এই অভিনেত্রীর সঙ্গে শাকিব খানের দারুণ রসায়ন ইতোমধ্যে নজর কেড়েছে পুরো নেট দুনিয়ার। কেউ বলছেন, শাকিব খান এবার নিশ্চয়ই হলিউডের কোনো সিনেমায় কাজ করছেন, কেউ বলছেন এটা বোধ হয় বিদেশি কোনো প্রসাধনীর বিজ্ঞাপন। কারও কারও মত, হতে পারে এটা শাকিব খানের নতুন কোনো সিনেমার দৃশ্য। ১০ সেকেন্ডের এই ভিডিওচিত্র নিয়ে নেটিজেন ও ভক্তরা মেতে উঠেছেন মধুর বিতর্কে।

হলিউড সিনেমা বা বিজ্ঞাপনচিত্র, যাই হোক শাকিব খানের আকর্ষণীয় লুক দেখে এবার সত্যিই নড়েচড়ে বসেছে নেট দুনিয়া। নতুন কী তুফানি ধামাকা নিয়ে আসছেন তিনি; ভেবেই সময় পার করছেন এখন নেটিজেনরা। এখন দেখার বিষয় আসলে কী ধামাকা নিয়ে আসছেন শাকিব খান। দর্শকদের প্রত্যাশা অচিরেই এই সকল রহস্যের জট উন্মোচন করবেন তুফান খ্যাত মেগাস্টার নিজেই।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়