ইত্তেহাদ নিউজ,ফরিদপুর : ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে ১৬ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন ওই হোটেলের কর্মচারী। শুক্রবার (৩১ মে) বিকেলে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামানের নেতৃত্বে শহরের গার্ডেন ভিউ হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে জনতার মোড় এলাকায় হোটেল গার্ডেন ভিউতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১০ জন তরুণী ও ৬ জন তরুণকে আটক করা হয়। পরে তাদের অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।

কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামানে বলেন, অসামাজিক কার্যকলাপের যুক্ত থাকার অভিযোগে ১৬ জন তরুণ-তরুণীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়