ইত্তেহাদ নিউজ,ডেস্ক :  ওমানের রাজধানী মাসকাট থেকে ভারতে সোনা পাচারের চেষ্টার সময় এক নারী কেবিন ক্রুকে আটক করা হয়েছে।ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) একটি সূত্র জানিয়েছে, ওই কেবিন ক্রু তার শরীরের গোপন স্থান পায়ুপথে করে সোনা নিয়ে এসেছিলেন।গত ২৮ মে মাস্কাট থেকে কেরালার কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সুরভী খাতুন নামের এই কেবিন ক্রু। তিনি কলকাতার বাসিন্দা।

ওই সময় গোয়েন্দারা তার শরীরে তল্লাশি চালান। তল্লাশিতে তার পায়ুপথে ৯৬০ গ্রাম সোনা মেলে বলে বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন এক কর্মকর্তা।জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে তাকে ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এরপর আদালত সোনা পাচারকারী নারী কেবিন ক্রুয়ের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে কান্নুরের নারী কারাগারে রাখা হয়েছে।

রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের সূত্রটি দাবি করেছে, ভারতের ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো নারী ক্রুয়ের পায়ুপথ থেকে সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে।এই কেবিন ক্রুয়ের বিরুদ্ধে এখন বিষদ তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি এর আগেও সোনা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।এই চোরাচালানের সঙ্গে কেরালার একটি গ্যাং জড়িত। তাদের শনাক্ত ও গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত কেবিন ক্রু যে এয়ারলাইন্সের হয়ে কাজ করতেন সেটির সঙ্গে যোগাযোগ করেছিল তারা। তবে এয়ারলাইন্সটি এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়