ইত্তেহাদ নিউজ ডেস্কসাদিয়া জাহান প্রভা দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে মিডিয়াতে নিয়মিত অভিনয় করছেন। ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর বিজ্ঞাপন দিয়ে শুরু করে প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন। তবে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি তিনি।ছোট পর্দার এই অভিনেত্রী যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন, ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খান। এই গল্পটি সবারই জানা।এদিকে প্রেমের কতশত উপাখ্যান রচিত হয়েছে যুগে যুগে। সেই উপাখ্যান থেকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার প্রেমের গল্প শোনা গেল কেমন হয়? ২০২০ সালের মার্চে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সেই গল্প শুনিয়েছিলেন এই অভিনেত্রী।তৃতীয় শ্রেণিতে প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা। সেটা আবার ঈদের সময়। একটা কার্ডের মধ্যে লেখা ছিল। চিঠিটা পেয়ে খুব ভয় পেয়েছিলেন প্রভা। সেই গল্পে প্রভার ভাষ্যটা এমন, আম্মু যদি জানতে পারে, আমাকে তো মেরেই ফেলবে!’ এরপর প্রভা তার কাজিনকে চিঠিটা দেখান। ওই বোন তখন সপ্তম বা অষ্টম শ্রেণিতে পড়ে। তারপর দুজন মিলে সেই চিঠিটা ছিঁড়ে ফেলেন, যদি ধরা পড়ে যান সেই ভয়ে। তারপর টুকরো অংশগুলোও আলাদা আলাদা করে লুকিয়েছিলেন।প্রভার কাছে তখন জানতে চাওয়া হয়েছিল, প্রেমিক হতে হলে কী যোগ্যতা থাকা লাগবে? প্রভা যেটা বলেছিলেন, যোগ্যতার তালিকাটা দীর্ঘ নয়। বরং প্রেমিক বা পাত্রের দুটি গুণ থাকলেই চলবে। এক— শতভাগ বিশ্বস্ত হতে হবে। আর দুই নম্বর—কোনোভাবেই মাদকের সঙ্গে সম্পর্ক থাকা যাবে না। ব্যস, এই গুণ দুটো হলেই চলবে। এ দুটো ছাড়া আর সবকিছু মানিয়ে নিতে পারবেন। প্রভা ভালো করেই জানেন, ভালো-মন্দ মিলিয়েই মানুষ। তবে কেউ যদি প্রতারণা করে তখন সম্পর্কের আর কিছু থাকে না।

প্রসঙ্গত, গত কয়েক বছরে নিজেকে সামলে আবারও ঘুরে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন।

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়