বরিশাল অফিসসুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশ বরিশাল সদরে ভোট সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত দুই উপজেলায় এ ভোট হয়। রিটার্নিং কর্মকর্তা বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট হয়েছে। বরিশাল সদর উপজেলায় শতকরা ৩৬ ভাগ ভোট পড়েছে।

বরিশাল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ হাজার ৮০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন কাপ পিরিচ মার্কা প্রার্থী মো. আব্দুল মালেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল মার্কা প্রার্থী এস এম জাকির হোসেন পেয়েছেন ১৭ হাজার ৪১৪ ভোট। আনারস মার্কা প্রার্থী মাহমুদুল হক খান মামুন পেয়েছেন ১৪ হাজার ১৪১ ভোট। ঘোড়া মার্কা প্রার্থী মো. মাহবুবুর রহমান (মধু) পেয়েছেন ১১ হাজার ২৭০ ভোট ও দোয়াত কলম মার্কা মো. মনিরুল ইসলাম (ছবি) পেয়েছেন ৭ হাজার ৮৬৮ ভোট।

db397f7d e9a5 4259 bed3 de93b8f36caa

ভাইস চেয়ারম্যান পদে তালা মার্কা প্রার্থী মো: জসিম উদ্দিন ২৯ হাজার ৯৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বই মার্কা প্রার্থী মো: মাহিদুর রহমান (মাহাদ) পেয়েছেন ২৪ হাজার ৩৭৩ ভোট। টিউবওয়েল মার্কা প্রার্থী মো: হাদিস মীর পেয়েছেন ৮ হাজার ৯১৬ ভোট। উড়োজাহাজ মার্কা প্রার্থী শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ পেয়েছেন ৫ হাজার ৪৭৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কা প্রার্থী মোসাম্মৎ হালিমা বেগম পেয়েছেন ৪১ হাজার ৫৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পর্যায় হাঁস মার্কা প্রার্থী নেহার বেগম ১৬ হাজার ২৮৮ ভোট। ফুটবল মার্কা প্রার্থী মারিয়া আক্তার পেয়েছেন ১৬ হাজার ২৮৮ ভোট।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়