ইত্তেহাদ নিউজ ডেস্কভারতে চলছে লোকসভা নির্বাচন। ২০ মে মুম্বাইয়ে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে বলিউডের বেশ কিছু অভিনেত্রী এই নির্বাচনে ভোট দিতে পারবেন না। তার কারণ এই অভিনেত্রীদের ভারতীয় নাগরিকত্ব নেই।এই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তার ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে, কিন্তু ভারতীয় নাগরিকত্ব নেই।জ্যাকলিন ফার্নান্দেজ শ্রীলংকার একজন নাগরিক, তার জন্ম বাহরিনে।ব্রিটিশ নাগরিক হওয়ায় লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না ক্যাটরিনা কাইফ। অভিনেত্রী সানি লিওনের ও ভারতের নাগরিকত্ব নেই। তিনি কানাডার নাগরিক।এমনকি নোরা ফাতেহিও কানাডার নাগরিক হওয়ায় ভোট দিতে পারবেন না। অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ পর্তুগালের নাগরিক। আর নার্গিস ফাখরির যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়