ইত্তেহাদ নিউজ ডেস্কসময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন চরিত্রে নিজেকে পর্দায় হাজির করে ভক্তদের চমকে দিচ্ছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। কখনো বিমানবাহিনীর ক্যাপ্টেনের রূপে, তো কখনো একদমই সাদামাটা রূপে হয়েছেন প্রশংসিত। এবার তিনি বড় পর্দায় হাজির হবেন নারী ক্রিকেটার চরিত্রে। সিনেমার নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ১৯ এপ্রিল এটি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। দেওয়া হয় নতুন তারিখ। খবর : ইন্ডিয়া টুডে

দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি বাঁধলেন অভিনেতা জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও। একটি ক্রিকেট ড্রামা চলচ্চিত্রে জুটি বেঁধেছেন এ দুই তারকা। দুজনকেই দেখা যাবে নাম ভূমিকায়। মিস্টার অ্যান্ড মিসেস মাহির মুক্তির নতুন তারিখ ৩১ মে। ভারতীয় গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন প্রযোজক করণ জোহর। তিনি বলেন, “কিছু সিনেমা ভালোলাগার সবকিছুর ঊর্ধ্বে। এমনই একটি গল্প হতে যাচ্ছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। আমরা আশাবাদী এটি দর্শকদের হৃদয়ের সিনেমা হবে। তেমনই যত্ন নিয়ে নির্মাণ করা হয়েছে এটি। এবার আসি মুক্তির তারিখ ঘোষণায়। সিনেমাটি পূর্বের ঘোষিত তারিখে আমরা মুক্তি দিচ্ছি না। মুক্তির নতুন তারিখ ৩১ মে।”

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ পরিচালনা করেছেন শরণ শর্মা, যিনি ২০২০ সালের চলচ্চিত্র ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ পরিচালনা করেছেন।

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ প্রযোজনা করছেন ধর্ম প্রোডাকশনের হয়ে হিরু যশ জোহর, করণ জোহর এবং অপূর্ব মেহতা। জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও ছাড়া আরও অভিনয় করেছেন রাজেশ শর্মা, কুমুদ কুমুদ মিশ্রা, অভিষেক ব্যানার্জি, জারিন ওয়াহাব ইয়ামিনি দাস ও রাহুল সাহু।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়